ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নাইট ক্লাবে সানি লিওনের শো হঠাৎ বাতিল করল পুলিশ

নাইট ক্লাবে সানি লিওনের শো হঠাৎ বাতিল করল পুলিশ
×

সানি লিওন। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪১ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪৪

হায়দরাবাদের একটি নাইটক্লাবে শো করার কথা ছিল বলিউড অভিনেত্রী সানি লিওনের। আগ্রহ নিয়ে অপেক্ষাও করছিলেন ভক্তরা। কিন্তু তাদের সেই অপেক্ষায় জল ঢেলে দিল পুলিশ। স্পষ্ট জানিয়ে দেওয়া হল- অনুষ্ঠানটি আর করা যাবে না।

শনিবার সন্ধ্যায় জুবিলি হিলসের নাইটক্লাবে এমন ঘটনাই ঘটল। তবে পুলিশ এই সিদ্ধান্ত কেন নিল, তা এখনো স্পষ্ট নয়।

শনিবার সকালেই হায়দরাবাদে পৌঁছেছিলেন সানি লিওন এবং শো’র জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু সন্ধ্যার দিকে আচমকাই জানা গেল, শো বাতিল করা হয়েছে।

আয়োজকরা পুলিশের অনুমতির না পাওয়ার কথা প্রকাশ না করে নাইটক্লাবের বাইরে একটি টিভি স্ক্রিনে সানির শারীরিক অসুস্থতার খবর প্রচার করলেন। সেখানে লেখা ছিল, সানি লিওন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই শো বাতিল করা হয়েছে। তবে বলিউড নাইট অন্য শিল্পীদের নিয়ে চালু ছিল।

এদিন রাত ৮টা থেকে ১টা পর্যন্ত শো করার কথা ছিল সানির। শো বাতিলের পর ভক্তদের ক্ষোভ ঠেকাতে নাইটক্লাবের বাইরে রাত ১টা পর্যন্ত পুলিশ মোতায়েন করা ছিল। তবে সানি লিওন বা তার পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।


সূত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন

×