ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

১৫ হাজার টাকা জরিমানা নিয়ে মুখ খুললেন বাদশা

১৫ হাজার টাকা জরিমানা নিয়ে মুখ খুললেন বাদশা
×

বাদশা। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪ | ১৯:১৫ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ | ১৯:১৭

গেল কয়েক বছর হল একটার পর একটা ঝামেলায় পড়ছেন বলিউডের জনপ্রিয় র‌্যাপার বাদশা। কিছুদিন আগে মিউজিক ভিডিও ‘বাওলা’ নিয়ে আইনি জটিলতায় পড়েন তিনি। এবার ট্র্যাফিক আইন লঙ্ঘন করে জরিমানা গুনলেন এই গায়ক। অবশ্য বাদশা বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, তাকে জরিমানা করা হয়নি।

বাদশার বিরুদ্ধে অভিযোগ, রোববার রাতে মাহিন্দ্রা থর গাড়ি চালিয়ে গুরুগ্রামে গায়ক কর্ণ অউজলার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সময় বাঁচাতে গিয়ে উল্টো পথে গাড়ি চালানো শুরু করেন বাদশা। এসময় ট্রাফিক তাকে থামিয়ে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করে। বাদশার গাড়ির সঙ্গে আরও ৩টি গাড়ি ছিল। তাদেরও নাকি জরিমানা দিতে হয়েছে।

একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তারপরই গায়কের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।

বাদশার বিরুদ্ধে ওঠা ট্র্যাফিক লঙ্ঘনের অভিযোগ এবং জরিমানা দেওয়ার কথা সম্পূ্র্ণ অস্বীকার করেছেন র‌্যাপার। এ বিষয়ে বিবৃতিও দিয়েছেন তিনি।

তার ভাষ্য, ‘আমার কোনও থর গাড়ি নেই। তা ছাড়া আমি সে দিন সাদা রঙের একটি গাড়িতে ছিলাম। আমি নিজে গাড়ি চালাই না, চালালেও সাবধানে চালাই। ভিডিও গেম হোক কিংবা রাস্তা, সব সময় সচেতন থাকি।’ সূত্র: হিন্দুস্থান টাইমস।

আরও পড়ুন

×