ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

তসলিমা নাসরিনের কবিতার মডেল আইরিন

তসলিমা নাসরিনের কবিতার মডেল আইরিন
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০০:৩৮

ইউটিউব চ্যানেল খুলেছেন মডেল ও অভিনেত্রী আইরিন সুলতানা। যেখানে তুলে ধরতে যাচ্ছেন কবি ও কথাসাহিত্যিক তসলিমা নাসরিনের কবিতার ভিডিও। প্রেমিকের প্রতি অভিমান থেকে লেখা তসলিমার 'ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত' কবিতাটির ভিডিও নির্মাণ নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছেন।

ভিডিও পরিচালনা করছেন নির্মাতা ইভান মনোয়ার। এতে মডেল হয়েছেন আইরিন নিজেই। কাজ অনেকটা এগোলেও এখনই চ্যানেলের উদ্বোধন নিয়ে ভাবছেন না আইরিন। আসছে ঈদে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানান এই মডেল ও অভিনেত্রী।

সাম্প্রতিক সময়ে বেশ কিছু কণ্ঠশিল্পী, মডেল ও অভিনয় তারকা নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন। অন্যান্য তারকার দেখাদেখি নাকি ভিন্ন চিন্তা থেকে নিজস্ব চ্যানেলটি খোলার সিদ্ধান্ত নিয়েছেন? এ নিয়ে আইরিন বলেন, 'কাউকে দেখে ইউটিউব চ্যানেল খুলতে চাইলে অনেক আগেই তা করতে পারতাম। কিন্তু অন্যের দেখাদেখি নয়, কিছু ভিন্ন ধাঁচের নির্মাণ দর্শকের কাছে তুলে ধরতেই নিজস্ব ইউটিউব চ্যানেলে খোলা।'

আরও পড়ুন

×