ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

আমিই নজরুল অনুষ্ঠানে অনিন্দিতা কাজী

আমিই নজরুল অনুষ্ঠানে অনিন্দিতা কাজী
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৯:২৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে অনলাইনে মুক্ত আসরের নিয়মিত আয়োজন ‘আমিই নজরুল’। শুক্রবার অনুষ্ঠিত হবে এর ৩০তম পর্ব। এবারে বিষয় অনিন্দিতার ঠাকুরদাদার ঝুলি। এই বিষয়ে কথা বলবেন কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতনি অনিন্দিতা কাজী। তিনি বর্তমানে আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যে অবস্থান করছেন। নিউজার্সি থেকে শুক্রবার রাত ৯টায় ‘আমিই নজরুল’ ফেসবুক পেজে সরাসরি যুক্ত হবেন তিনি।

এ বিষয়ে অনিন্দিতা কাজী বলেন, অনুষ্ঠানে আমি কথা বলব, দাদুর শৈশব থেকে মানবিকতা, তার উদারতা, শিক্ষক নজরুলের সঙ্গে শিক্ষার্থীদের সর্ম্পক কেমন ছিল, রসিকতা ও শিশুমন এবং দাবা খেলার নেশা নিয়ে। এমন একটি ব্যতিক্রম আয়োজনের আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ। 

তিনি আরও বলেন, আমার ঠাকুরমার সঙ্গে দাদুর সর্ম্পক, বাবা, চাচার সঙ্গে তার পারিবারিক সর্ম্পক ও আমার কাছে আমার দাদু কেমন এসব বিষয় নিয়ে কথা বলব।

‘আমিই নজরুল’ অনুষ্ঠানের পর্বগুলোতে দেশ-বিদেশি খ্যাতিমান গবেষক, শিক্ষক, শিল্পী ও তরুণরা নিয়মিত অংশ নিচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য শাহীন সামাদ, মল্লিকা ব্যানার্জী, আজম খান, মোহাম্মদ আহসানুল হাদী, শিরির কুমার রায়, শাশ্বতী নন্দ, সাববিনা আহমেদ, ইন্দিরা দাশ, দেবু ভট্টাচার্য্য, গুলজার হোসেন উজ্জ্বল, মেহেদী হাসান, সোমঋতা মল্লিক, নুরুন আখতার, আল জাবির, তরুণ চক্রবর্তী, তৈমুর খান, মনিরা পারভীন, মো. রিজাউল ইসলাম,  কাজেম কাহদুয়ি, এলাজি বিন এলাহী, লিপি হালদার, মোহাম্মাদ এরশাদ আলী, সৈকত বালা, সোলায়মান কবীর ও মুমিত আল রশিদ। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×