এন্ড্রু কিশোর আর নেই
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৭:৫৩ | আপডেট: ০৬ জুলাই ২০২০ | ০৭:৫৪
দেশবরেণ্য সংগীতশিল্পী ও প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর মারা গেছেন। মরণঘাতী ক্যান্সারের কাছে হার মেনে সোমবার সন্ধ্যায় জন্মস্থান রাজশাহীতে মারা গেছেন তিনি।
সোমবার এন্ড্রু কিশোরের দুলাভাই ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়েছিল আটবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে।
- বিষয় :
- এন্ড্রু কিশোর