ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ইমরান ও লাবিবার দ্বৈত গান

ইমরান ও লাবিবার দ্বৈত গান
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০০:২১

প্রথম দ্বৈত গান গাইলেন 'গানের রাজা' সংগীত প্রতিযোগিতার বিচারক ইমরান ও প্রতিযোগী লাবিবা। গানের শিরোনাম 'কেন এত চাই তোকে'। রবিউল ইসলাম জীবনের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী ইমরান মাহমুদুল নিজে।

গল্পনির্ভর গানের ভিডিওতে জুটি হয়ে অভিনয় করেছেন মডেল কাজী আসিফ ও কেয়া আক্তার পায়েল। মেলোডি সুরের এই রোমান্টিক গানের ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা।

৫ নভেম্বর অডিও-ভিডিও প্রযোজনা ও প্রকাশনা প্রতিষ্ঠান সিএমভি থেকে 'কেন এত চাই তোকে'র ভিডিওটি প্রকাশ পাবে বলে এর শিল্পী ও নির্মাতা জানান।

আরও পড়ুন

×