করোনায় প্রাণ গেলো অভিনেতা স্বপন সিদ্দিকীর
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০৫:১২
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নাট্য নির্মাতা ও অভিনেতা স্বপন সিদ্দিকী মারা গেছেন। এর মাধ্যমে দেশের শোবিজ জগতের কেউ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।
শুক্রবার দুপুর ১২টা ৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক উপস্থাপক আনজাম মাসুদ।
আনজাম মাসুদ বলেন,, কয়েকদিন আগে স্বপন ভাইয়ের করোনা শনাক্ত হয়। বাসাতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। আজ বেশি অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান।
নোয়াখালীর মাইজদির ছেলে স্বপন সিদ্দিকী। নিয়মিত নাটক নির্মাণের পাশাপাশি অভিনয় করতেন তিনি। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য। এছাড়া স্বধীনতা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।