বাবার মুখে আলিয়ার বাস্তব জীবনের ব্যর্থতার গল্প
আলিয়া ভাট ও মহেশ ভাট
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:০০ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:০৪
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের অভিনয়জীবনে প্রথম বড় ধাক্কা এসেছিল ২০১৫ সালের ছবি ‘শানদার’-এর মাধ্যমে। শাহিদ কাপুরের সঙ্গে তার অভিনীত ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সেই ব্যর্থতা আলিয়াকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছিলেন না আলিয়া।
সম্প্রতি সিদ্ধার্থ কান্ননের সঙ্গে আড্ডায় মহেশ ভাট বলেন, “শানদার’ সিনেমা মুক্তির পর আলিয়া প্রথমবার ব্যর্থতার স্বাদ পেয়েছিল। কয়েকটি হিট ছবির পর এই ব্যর্থতা ওকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছিলেন না আলিয়া।”
সেই সময় আলিয়ার পাশে ছিল তার পরিবার। সামনে থেকে সাহস জুগিয়েছেন বাবা মহেশ ভাট। তার উপদেশেই ঘুরে দাঁড়িয়ে ফের কাজে মন দেন আলিয়া।
মহেশ ভাট বলেন, ‘ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছিল না আলিয়া। তখন আমি তাকে বলি, এমন ঘটনা মনে করিয়ে দেয় তুমি সাধারণ মানুষ ছাড়া আর কিছু নও। ব্যর্থতা সবার জীবনেই আসে, রাজ কাপুর সাহেবের মতো কিংবদন্তির জীবনেও ব্যর্থতা এসেছিল। এরপর আলিয়া তার পরবর্তী কাজে মনোযোগ দেয়।’

একই আলাপচারিতায় মহেশ ভাট তার জামাতা অভিনেতা রণবীর কাপুরকেও নিয়েও কথা বলেন।
মহেশ ভাটের কথায়, ‘রণবীর খুব সৎ ছেলে। এছাড়া আমি ওর মতো পরিবারমুখী মানুষ এই ইন্ডাস্ট্রিতে খুব কম দেখেছি। সে তার ঘর, পরিবার আর মেয়েকে ভীষণ ভালোবাসে। ও প্রচুর বই পড়ে, সিনেমা দেখে। সে কম কথা বলে, কিন্তু মন দিয়ে শোনে—এটাই বড় অভিনেতার লক্ষণ।’
মহেশ ভাট বলেন, ‘নতুন প্রজন্মের নায়িকারা যেমন মা-হওয়া আর কাজ—দুটোই সামলাচ্ছেন, আলিয়া তার বড় উদাহরণ।’ সূত্র: এনডিটিভি।
