ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে পরিচালক গ্রেপ্তার

অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে পরিচালক গ্রেপ্তার
×

রঞ্জিত বালাকৃষ্ণন। ছবি: ইন্ডিয়া ডটকম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ১৯:৩৮ | আপডেট: ০১ এপ্রিল ২০২৬ | ১৯:৪৬

যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে ভারতের মালয়ালম ইন্ডাস্ট্রির পরিচালক রঞ্জিত বালাকৃষ্ণনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায়  কেরালার ইডুক্কি জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে রঞ্জিতকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। বর্তমানে তিনি এর্নাকুলাম সাব জেলে রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, রঞ্জিতের আসন্ন সিনেমার শুটিং চলাকালে এক অভিনেত্রী তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, পরিচালক শুটিং সেটে একটি মেকামভ্যানে ডেকে নিয়ে যায় এবং শ্লীলতাহানির চেষ্টা করেন।

পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে রঞ্জিতের বিরুদ্ধে যৌন নির্যাতনের চেষ্টা, বেআইনিভাবে আটকে রাখাসহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

এটি প্রথম নয়, ২০২৪ সালেও রঞ্জিত বালাকৃষ্ণনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। সেই সময় এক বাঙালি অভিনেত্রীর অভিযোগের জেরে তিনি কেরালা চলচিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নিরাপরাধ দাবি করেছিলেন, তবুও বিষয়টি ঘিরে তখন তীব্র বিতর্ক তৈরি হয়।

পরিচালকের আইনজীবী জানিয়েছেন, শিগগিরই আদালতে জামিনের আবেদন করা হবে। মামলার পরবর্তী শুনানির দিকে এখন নজর সবার। সূত্র: হিন্দুস্থান টাইমস

আরও পড়ুন

×