ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

আইসিইউতে অভিনেতা তপন, সহযোগিতা চাইলেন ছেলে

আইসিইউতে অভিনেতা তপন, সহযোগিতা চাইলেন ছেলে
×

তারিকুজ্জামান তপন। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১৩:৫১ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১৪:০৩

ক্যানসারের সঙ্গে লড়ছেন ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তপনের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান ছেলে তাছফিক।

তিনি লেখেন, ‘আমার বাবা কিছু সময় আগে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে অ্যাডমিট হয়েছে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

তাছফিক লেখেন, ‘আর একটা অনুরোধ রইল, কেউ যদি ওনাকে সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করার ব্যাপারে সহযোগিতা করতে পারেন, তাহলে প্লিজ জানাবেন। আর আর্থিক সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়। দয়া করে আপনারা যাঁর যাঁর পর্যায় থেকে যতটুকু পারেন, সহযোগিতা করবেন।’

খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত তপনের শরীরে গত ডিসেম্বরে রোগটি ধরা পড়ে। পরে চিকিৎসকেরা জানান, ক্যানসারটি ইতিমধ্যে চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। এখন পর্যন্ত তাঁকে তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে।

বুধবার সকালে অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন বলেন, ‘তপন কিছুই খেতে পারেন না। সারাক্ষণ বমি হয়। সারা দিন শুয়ে থাকেন, শরীরে প্রচণ্ড ব্যথা।’

তপনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।

আরও পড়ুন

×