ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

তিনটি ডিমের বিল এসেছে ১ হাজার ৬৭২ রুপি!

তিনটি ডিমের বিল এসেছে  ১ হাজার ৬৭২ রুপি!
×

শেখর রবজিয়ানী- টুইটার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ০৫:২২

ডিম খেয়ে ধরা খেলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শেখর রবজিয়ানীকে। সম্প্রতি এ সংগীতশিল্পী বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের আহমেদাবাদ শহরের পাঁচ তারকা হোটেল হায়াত রিজেন্সিতে তিনটা সেদ্ধ ডিম অর্ডার দেন। এরপর তার হাতে যে বিল ধরিয়ে দেওয়া হয়, তা দেখে অনেকেই অবাক হবেন!

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে,  এর আগে বলিউড অভিনেতা রাহুল বোসের বেলায় একই ঘটনা ঘটে। তবে তিনি ডিম কিনে ধরা খাননি, খেয়েছিলেন দুটি কলা কিনে। সেই দুটি কলার দাম পড়েছিল ৪৪২ রুপি। এবার তিনটি সিদ্ধ  ডিম অর্ডার দিয়ে বলিউডের সুরকার শেখর রবজিয়ানীকে গুনতে হয়েছে  ১ হাজার ৬৭২ রুপি! 

তবে তিনি তা পরিশোধ করে দেন। এরপর সেই বিলটি তার টুইটারে পোস্ট করে  'চেন্নাই এক্সপ্রেসের' এই সুরকার লিখেছেন,  ‘তিনটা ডিমের সাদা অংশের জন্য ১ হাজার ৬৭২ রুপি! এটা প্রয়োজনের তুলনায় অনেক বেশি দাম।’  

তার এই বিল সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তার এই টুইটকে কেন্দ্র করে  ইউজারদের কাছে শুনতে হয়েছে নানারকম তীর্যক মন্তব্য। অনেকেই মন্তব্য করেন, পাঁচ তারকা হোটেলে না খেয়ে ঠেলাওয়ালার কাছে খেলেই পারতেন!

আরও পড়ুন

×