'সালমান একজন দেবদূত'
সালমান খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ২৩:২৬
বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানকে ধন্যবাদ জানালেন কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডিসুজার স্ত্রী লিজেল ডিসুজা। দুঃসময়ে সালমান যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন, মানসিক শক্তি যুগিয়েছেন, তার জন্যই ভাইজানকে ধন্যবাদ জানান তিনি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিজেল ডিসুজা বলেছেন, সালমান খানকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। রেমো হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সালমান সব সময় আমাদের মানসিক শক্তি যুগিয়েছেন, বাড়িয়েছেন মনোবল। সালমান একজন 'অ্যাঞ্জেল' (দেবদূত)।
সালমানের পাশাপাশি বন্ধু, পরিবারকেও জন্যবাদ জানান লিজেল ডিসুজা। পাশাপাশি হাসপাতাল, সেখানকার চিকিৎসক, চিকিৎসাকর্মী প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।

রেমো যে তার কাছে ফিরে এসেছেন, এই ক্রিসমাসে সেটাই সবচেয়ে বড় পাওয়া লিজেলের। রেমোকে কাছে পেয়ে তার সব কষ্টের অবসান হয়েছে বলেও নিজের ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেন জানান লিজেল।
সম্প্রতি হৃদযন্ত্রে সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডিসুজাকে। রেমো ডিসুজার অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই তার অনুরাগীদের মধ্যে আশঙ্কা বাড়তে শুরু করে। বলিউড তারকারাও আশঙ্কা প্রকাশ করেন রেমোর অসুস্থতা নিয়ে। তবে চিকিৎসার পর আপাতত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন এই কোরিওগ্রাফার, পরিচালক।
- বিষয় :
- সালমান খান
- রেমো ডিসুজা
