ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অভিনেত্রী দেবলীনা ও পরিচালক অনিন্দ্যর বিরুদ্ধে এফআইআর

অভিনেত্রী দেবলীনা ও পরিচালক অনিন্দ্যর বিরুদ্ধে এফআইআর
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১ | ১০:২৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ | ১১:০৩

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী দেবলীনা দত্ত ও পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর করলেন এক বিজেপিকর্মী। গরুর মাংস রান্না করা নিয়ে মন্তব্য করায় কট্টরপন্থীদের রোষের শিকার হয়েছেন এ অভিনেত্রী। 

অভিনেত্রী ও পরিচালকের বিরুদ্ধে মঙ্গলবার এফআইয়ার দায়ের করা ওই ব্যক্তির নাম  তরুণজ্যোতি তিওয়ারি। তিনি পেশায় একজন আইনজীবী।

সম্প্রতি টেলিভিশনের এক চ্যাট শোয়ে অভিনেত্রী দেবলীনা দত্ত বিজেপি নেতা দিলীপ ঘোষকে প্রশ্ন করার সময় গায়ক তথা পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথার সূত্র ধরে জানান, নিরামিষভোজী হলেও প্রয়োজনে তার বাড়িতে গিয়ে নবমীর দিন দেবলীনা গরুর মাংস রান্না করে দিতে পারেন।

এ ঘটনার পর অভিনেত্রীকে ক্রমাগত আক্রমণ করতে থাকেন নেটিজেনরা। এমনকী দেবলীনাকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়। 

সোমবার রাতেই নিজের সোশ্যাল মিডিয়ায় আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছিলেন তরুণজ্যোতি। কথামতো করলেনও তাই। ওই পোস্টে তিনি জানান, দেবলীনা দত্ত বা সায়নী ঘোষের মতো ‘স্বঘোষিত বুদ্ধিজীবী’ কে বা কারা? তিনি জানেন না।

এ ছাড়া কলকাতা পুলিশের উদ্দেশ্যে  তিনি বলেন, 'দেখা যাক পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ পদক্ষেপ নেয় কিনা। আইনের ছাত্র হিসেবে আইনি পথে প্রতিবাদ করতে ভালবাসি। সেটা চালিয়ে যাব। সবাইকে অনুরোধ করব শালীনতার মাত্রা রেখে আইনি পথে পদক্ষেপ নেওয়ার । পশ্চিমবঙ্গ পুলিশ পদক্ষেপ না নিলে বুঝতে হবে তারাও দুর্গা পুজোর সময় গরু মাংস খাওয়া প্রমোট করে।বুদ্ধিজীবী হওয়া মানে হিন্দু ধর্মকে আক্রমণ করার লাইসেন্স পাওয়া নয়। এটা মনে হয় বোঝানোর সময় এসেছে।'


আরও পড়ুন

×