ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

তাদের বোকা থেকে চালাক হওয়ার রহস্য সামনে এলো

তাদের বোকা থেকে চালাক হওয়ার রহস্য সামনে এলো
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ০২:১৭ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ০২:১৯

'মোস্তফা সরয়ার ফারুকী ছয় বেকুব নিয়ে শহর ঘুরছেন’এমন শিরোনামে গণমাধ্যমে সংবাদও বেরিয়েছে। আসলে বিষয়টি একটি মোবাইল ব্যাংকিংয়ের বিজ্ঞাপন। কিন্তু বিজ্ঞাপনী প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপনের বিষয়টি প্রকাশ না করতে অনুরোধ জানানো হয। 

মঙ্গলবার এক মেইল বার্তায় প্রতিষ্ঠানটি নিজেই জানায়,  ছয় বেকুব আর তাদের নিয়ে শহর ঘোরার রহস্য জানাতে অনুরোধ এলো। মেইল বার্তায় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এটি একটি মোবাইলভিত্তিক টাকা স্থানান্তর প্রতিষ্ঠান 'নগদ'-এর কয়েকটি সেবা নিয়ে সিরিজ বিজ্ঞাপন। যেখানে ছয়টি বিজ্ঞাপনে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মিশু সাব্বির, মুকিত জাকারিয়া, জিয়াউল হক পলাশ এবং শামীম হাসান সরকার। 

তাদের নিয়ে ছয়টি সিরিজ বিজ্ঞাপন প্রসঙ্গে ফারুকী বলেন, সাধারণ মানুষকে জানানোর জন্য  ওই মোবাইলভিত্তিক টাকা ট্রান্সফারের গল্পগুলো তৈরি করা হয়েছে। বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে চেষ্টা করেছি হাস্যরসাত্মকভাবে নগদের সেবার গুণাগুণ বুঝিয়ে দিতে। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আমার ওপর আস্থা রেখেছেন, এ কারণেই ঠিকঠাক কাজটি করতে পেরেছি।’

ফারুকী আরো বললেন, যেহেতু ছয়টি গল্পের ছয়টি চিত্র এবং দেশের নানা ধরনের মানুষকে উপস্থাপন করে এই বিজ্ঞাপনগুলো তৈরি হচ্ছে, তাই নাখালপাড়া থেকে শুরু হলো মোশাররফ করিমকে ‘বোকা থেকে চালাক’ বানানোর গল্প। ধুলা, ধোঁয়া, সবজির দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শুটিং চলল। এর মধ্যে আগ্রহী জনতার ভিড় তো আছেই। 

এভাবে টানা প্রায় ১০ দিন শুটিং, এডিটিং, ভয়েস ওভার এবং অন্যান্য কাজে আরো বেশ কিছুদিন পার। এভাবে বিজ্ঞাপনগুলো আলোর মুখ দেখল আর ‘ছয়জন বোকা’ আস্তে আস্তে ‘চালাক’ হয়ে উঠলেন।

আরও পড়ুন

×