ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পরকীয়ায় আসক্ত পরিচালক মহেশ ভাট, বললেন মেয়ে

পরকীয়ায় আসক্ত পরিচালক মহেশ ভাট, বললেন মেয়ে
×

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:০৬ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:১৫

বলিউডের আলোচিত পরিচালক মহেশ ভাট।  বরেণ্য পরিচালক হলেও মহেশ ভাটের স্বভাব আর তার চরিত্র নিয়ে এর আগে অনেক লেখা হয়েছে। এর আগে চিত্রনায়িকা রিয়া চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে বলিউড পাড়ায় খবর চাউড় হয়।

এবার বাবা মহেশ ভাটের বিরুদ্ধে মুখ খুললেন প্রথম পক্ষের মেয়ে পূজা ভাট। পূজার ৪৯তম জন্মদিনে  নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

পূজা  জানান, তার বাবা যখন অন্য নারীরর সঙ্গে পরকীয়ায় জড়ানোর কথা তিনিই প্রথমে জানতে পারেন। বাবা যখন ফোন করে সোনি রাজদানের কথা জানান তাকে, সেই সময় শুধু শুনেছিলেন তিনি। এ বিষয়ে বাবার সামনে কোনও কথা বলতে পারেননি। তবে তার মা কিরণ ভাট থাকা সত্ত্বেও  কীভাবে সোনি রাজদানের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে পূজার মনে। বিষয়টিকে প্রথমে মেনে নিতে পারেননি পূজা। এমনকি বেশ কয়েক বছর সোনি রাজদানের সঙ্গে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল।

তার বাবা-মা কিরণ এবং মহেশ ভাটের সঙ্গে মনের মিল না হওয়াতেই ওই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে বলে মেনে নিতে শুরু করেন পূজা ভাট। 

একপর্যায়ে সোনি রাজদানের সঙ্গে পূজার সম্পর্ক গড়ে উঠে। বর্তমানে সোনি রাজদানের দুই মেয়ে শাহিন ভাট এবং আলিয়া ভাটের সঙ্গেও পূজার সম্পর্ক বেশ ভাল। শাহিন ভাটের বইয়ের উদ্বোধন হোক কিংবা আলিয়ার সিনেমার প্রিমিয়ার, সব জায়গাতেই দেখা মেলে পূজা ভাটকে। সূত্র: জিনিউজ 


আরও পড়ুন

×