ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাধিকাকে বয়কটের দাবি

রাধিকাকে বয়কটের দাবি
×

অভিনেত্রী রাধিকা আপ্তে

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১ | ১২:০০ | আপডেট: ১৬ আগস্ট ২০২১ | ০৬:২৮

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তেকে বয়কট করার দাবি তুলেছেন নেট দুনিয়ার বাসিন্দারা। সম্প্রতি তার বিতর্কিত 'পার্চাড' সিনেমার একটি নগ্ন দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর পর থেকেই ট্রলের শিকার হতে হচ্ছে রাধিকাকে। এমনকি টুইটারে মুহূর্তেই ট্রেন্ডিং হয়ে গেছে '#বয়কট রাধিকা আপ্তে'।

ছবিতে রাধিকার নগ্ন দৃশ্য নিয়ে ব্যাপক আপত্তি। অভিযোগকারীরা বলছেন, রাধিকা এবং বলিউডের এ ধরনের ছবি দেশের সংস্কৃতিকে অপমান করছে, জলাঞ্জলি দিচ্ছে সব শিক্ষা।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রাধিকা আপ্তে বলেন, "পরিচালক লিনা যাদবের 'পার্চাড' ছবিতে যখন দৃশ্যের প্রয়োজনে আমাকে নগ্ন হতে হয়, তখন আমার মনে কোনোরকম দ্বিধা ছিল না। কারণ আমি জানতাম, আমার আর হারানোর কিছু নেই। তাই কোনো অস্বস্তিও কাজ করেনি।"

রাধিকার মুখে এমন কথা শুনে অনেকেই অবাক হয়েছেন। কিন্তু তখনও কারও ধারণায় ছিল না, 'পার্চাড' ছবিতে তিনি কীভাবে নিজেকে তুলে ধরেছেন।

এখন এই ছবির কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, রাধিকা কি আদৌ অভিনয়ের স্বপ্ন নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছেন, নাকি অর্থ আর নিজেকে ফোকাস করানোই তার লক্ষ্য?

এমন প্রশ্নের জবাবে রাধিকার বক্তব্য, তিনি নিজস্ব ভাবনা আর ভালো লাগা থেকেই কাজ করেন সব সময়। আর এমন কিছু করেন না, যার জন্য নিজেকে কখনও শাস্তি পেতে হবে।

আরও পড়ুন

×