ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

তরুণীকে ইমপ্রেস করতে গিয়ে বিজ্ঞাপনে কাজ পেয়েছিলেন সালমান

তরুণীকে ইমপ্রেস করতে গিয়ে বিজ্ঞাপনে কাজ পেয়েছিলেন সালমান
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ২৩:৫২ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০০:৫৫

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যবসাসফল অভিনয়শিল্পী সালমান খান। 'বিবি হো তো অ্যায়সি' চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় চরিত্রে তার অভিনীত প্রথম চলচ্চিত্র 'ম্যায়নে পিয়ার কিয়া'।

সাল্লু বিজ্ঞাপনে প্রথম কাজ করেন অ্যাড-গুরু কৈলাস সুরেন্দ্রনাথের হাত ধরেই। কিন্তু কীভাবে মিলেছিল সেই কাজ? সম্প্রতি এক চ্যাট-শো তে এসে প্রথম বিজ্ঞাপনের কাজের স্মৃতি শেয়ার করেন সালমান। 

তিনি বলেন, ‘সি-রক সুইমিং ক্লাবে গিয়েছিলাম। হঠাৎ দেখি, লাল শাড়িতে এক সুন্দরী হেঁটে আসছেন। তাকে ইমপ্রেস করতে তখনই ডাইভ দিই পানিতে। এমন বোকা ছিলাম, পুরো পুল ডুব সাঁতার দিয়ে গিয়েছিলাম, যদি একটুও মন জয় করতে পারি তার। যখন ডুব দিয়ে উঠলাম, দেখি তিনি আর ধারে কাছে নেই।’

বলিউড ভাইজান জানান, পরের দিন ফার প্রোডাকশন হাউজ থেকে ফোন আসে তার কাছে। যেতে বলা হয় স্টুডিওতে। জানানো হয়, এক কোলা ব্র্যান্ডের অ্যাডের জন্য ডাকা হয়েছে তাকে।

স্টুডিওতে যাওয়ার পর অফিসিয়ালি কথা শেষ হতেই সালমান কৈলাসকে জিজ্ঞাসা করে ফেললেন, 'এই বিজ্ঞাপনের জন্য আমাকেই নেওয়া হলো কেন?’

কৈলাসের উত্তর, ‘যে মেয়েটিকে ইমপ্রেস করার জন্য সাঁতার কাটছিলে, সে আমার প্রেমিকা। ও-ই আমাকে বলল, তুমি ভালো সাঁতার কাটতে পারো। আমরা এমন একজনকেই খুঁজছিলাম।’

ব্যস, আর কী! ভাইজানের ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ই যে তাকে গ্ল্যামার জগতে নিয়ে যায়। বাকিটা তো ইতিহাস।

২০১৯ সালেও সেলুলয়েড কাঁপাচ্ছেন সল্লু। গত সপ্তাহতেই মুক্তি পেয়েছে ‘দাবাং ৩’। হাতে রয়েছে প্রভুদেবা পরিচালিত ‘রাধে’। পরের বছর ঈদে মুক্তি পাবে সেই ছবি। সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন

×