ভাগ্নে আহিলকে নিয়েই জন্মদিনের কেক কাটলেন সালমান
ছবি: জিনিউজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০৫:০৭
বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা অভিনেতা সালমান খান শুক্রবার ৫৪ বছরে পা দিলেন। তার পুরো নাম আবদুল রসিদ সেলিম সালমান খান। জন্মদিনের সকালে নিজের বাড়িতে পরিবার ও আদরের ভাগ্নে আহিলকে কোলে নিয়েই কেক কাটেন 'সল্লু'।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সালমানের জন্য আনা হয়েছিল চার স্তরের একটি কেক। বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন (সেলিম খানের আরেক স্ত্রী) ও বোন অর্পিতা, বান্ধবী লুলিয়া ভান্তুর, দেহরক্ষী শেরা সহ পরিবারের অন্যান্যদের উপস্থিতিতে কেক কাটা হয়। আদরের ভাগ্নে আহিলের হাত ধরে, তাকে দিয়েই কেক কাটান ভাইজান।
এদিকে সালমানের জন্মদিন উপলক্ষে তার ভাই সোহেল খানের বাড়িতে আয়োজিত হয়েছিল বার্থডে ইভ পার্টি। যেখানে উপস্থিত ছিলেন খোদ শাহরুখ খান, সোনাক্ষী সিনহা, ক্যাটরিনা কাইফ, ডেইজি শাহ, আলি আব্বাস জাফর, ববি দেওল সহ বলিউডের বহু তারকা।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
সম্প্রতি সালমান-সোনাক্ষী অভিনীত ছবি দাবাং ৩ মুক্তি পেয়েছে। এটি দাবাং এর অন্যান্যা পার্টগুলির মতোই বক্স অফিসে ঝড় তুলছে।
- বিষয় :
- সালমান খান
