পটুয়াখালী
জীববিজ্ঞান উৎসবের প্র্রস্তুতি
×
প্রস্তুতি সভায় সুহৃদ ও অতিথিরা
মাহবুবা হক মেবিন
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩ | ১৮:০০
বিডিবিও-সমকাল জীববিজ্ঞান অলিম্পিয়াড উৎসব ২০২৩-এর বরিশাল আঞ্চলিক উদযাপন কমিটি গঠন সভা ১৬ জানুয়ারি পটুয়াখালী সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। বিডিবিওর প্রতিনিধি পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. জাফর আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সুহৃদ সমাবেশের জেলা সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক, অধ্যাপক মুহম্মদ মেজবাহ উদ্দিন সাগর, অধ্যাপক সেলিনা আক্তার, সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, ডালিয়া সুলতানা, প্রভাষক মো. জহিরুল ইসলাম, শিক্ষক আহসান কবির, উম্মে ছালমা, উত্তম কুমার সোমাদ্দার, সুকান্ত চন্দ্র বালী, রেশমা আক্তার, সুহৃদ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সুহৃদ সমাবেশের উপদেষ্টা গাজী হানিফ ও বাবুল চন্দ্র হাওলাদার, সিনিয়র সহসভাপতি পলাশ চন্দ্র হাওলাদার, সহসভাপতি সাইয়ারা আফিয়া ঝুমুর, সাধারণ সম্পাদক মাহবুবা হক মেবিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসলাম উদ্দিন।
সভায় সবার মতামত ও বিস্তারিত আলোচনা শেষে বিডিবিওর প্রতিনিধি হিসেবে প্রফেসর মো. জাফর আহমেদকে আহ্বায়ক এবং সমকালের প্রতিনিধি হিসেবে মুফতী সালাহউদ্দিনকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট বরিশাল অঞ্চলের উদযাপন কমিটি গঠন করা হয়।
সাধারণ সম্পাদক সুহৃদ সমাবেশ, পটুয়াখালী
সভায় সবার মতামত ও বিস্তারিত আলোচনা শেষে বিডিবিওর প্রতিনিধি হিসেবে প্রফেসর মো. জাফর আহমেদকে আহ্বায়ক এবং সমকালের প্রতিনিধি হিসেবে মুফতী সালাহউদ্দিনকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট বরিশাল অঞ্চলের উদযাপন কমিটি গঠন করা হয়।
সাধারণ সম্পাদক সুহৃদ সমাবেশ, পটুয়াখালী
