ভালোবাসা
তারা হয়ে যাওয়া পাখিদের জন্য মায়া
ছবি এঁকেছেন দেওয়ান আতিক
লিখেছেন আশিক মুস্তাফা
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ | ০০:০৬
হ য়তো ভাবুকগুলো ভাবছিল মায়ের কথা, হয়তো বাবার কথা। কিংবা ঘরে থাকা ছোট্ট পোষা প্রাণীটার কথা। ভাবতে ভাবতে তারা ভাবনাতেই ডুবে যায়। এর মধ্যেই দানবের মতো একটি যুদ্ধবিমান এসে তাদের স্কুলের হায়দার আলী ভবনে আছড়ে পড়ে। অমনি আগুন ধরে যায়। আর তখন ভাবুকগুলোর কী হলো? তারা তো কিছুই বুঝতে পারছিল না; তার আগেই ঘটে গেলো ভয়াবহ কাণ্ড! তবু তারা যে বড্ড সাহসী। তাদের যে মায়ের কোলে ফিরতে হবে। বাসায় রেখে আসা প্রিয় পোষা প্রাণীটিকে খাবার দিতে হবে; অ্যাকুয়ারিয়ামের গোল্ডফিশের অক্সিজেনের মাত্রা পরীক্ষা করতে হবে! তাই তারা ছুট লাগায়। ছুটতে ছুটতে কেউ কেউ আকাশের দেশে চলে যায়। তারা হয়ে দূর আকাশে জ্বলে ওঠে। আর কেউ লড়তে থাকে হাসপাতালে। বন্ধুরা, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যারা চলে গেছে আকাশের দেশে আর যারা এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সবার জন্য আমাদে মায়া ও প্রার্থনা। তোমরাও প্রার্থনায় রেখো তাদের। v
- বিষয় :
- ভালোবাসার চিঠি