গপ্পো
ছোট্ট মেয়ের মজার গাছ
নাজিফা তানজুম অথৈ
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৫
| প্রিন্ট সংস্করণ
এক ছোট্ট মেয়ে একটা বেগুন গাছ লাগিয়েছিল। কয়েকদিন যাওয়ার পর গাছটা বড় হলো। তখন খুব গরম। গাছটা একটুও জল পাচ্ছিল না। একদিন খুব বৃষ্টি হতে লাগলো। বেগুন গাছ খুশিতে জল খেতে লাগলো। কিন্তু গাছটাতে ফুল নাই, বেগুন নাই। বাচ্চা মেয়েটা খুব মন খারাপ করলো। ওর মা বললো, মন খারাপ করো না। কয়েকদিন পর বেগুন গাছে ফুল এলো। মেয়েটা মাকে ডাকলো। মা দেখলেন, সত্যিই তো! মা বললেন, ফুলগুলো ছিঁড়বে না। মেয়ে বললো, কেনো ফুল ছিঁড়বো না? মা বললেন, এসব ফুল থেকে বেগুন হবে। বেগুন যখন পেকে যাবে, তখন অনেক বিচি হবে। সেই বিচি থেকে আরও অনেক বেগুন গাছ হবে। মেয়েটা সত্যি সত্যি ফুলগুলো ছিঁড়লো না। কয়েকদিন পর সত্যি সত্যি গাছে অনেক বেগুন হলো। এর জন্য বেগুন গাছও খুশি, মেয়েটাও খুশি।
বয়স : ২+২+৩ বছর; তৃতীয় শ্রেণি, আইডিয়াল একাডেমী, যশোর
- বিষয় :
- গল্প