ফড়িং মিয়ার চিঠি
হেমন্তের কথা লিখো হেমন্তের ছবি আঁকো
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ | ০৮:১১ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ | ০৮:৩৭
| প্রিন্ট সংস্করণ
ফড়িং সোনার দল, প্রকৃতিতে এসেছে হেমন্তকাল। তোমরা তো জানোই কার্তিক ও অগ্রহায়ণ– এ দুই মাস মিলে হেমন্তকাল। এই সময়ে নতুন ধান ঘরে তোলার পর গ্রামবাংলায় নবান্ন উৎসব পালিত হয়। নতুন চালের পিঠা ও পায়েস তৈরি হয় ঘরে ঘরে। সকালে ঘাসের ডগায় শিশির জমে। দুপুরের মিষ্টি রোদ আর রাতে জোছনা ছড়িয়ে পড়ে। গ্রামবাংলার এই হেমন্ত ঋতু
মূলত শীতের আগমন বার্তা নিয়েই আসে। তাই অনেকের কাছে হেমন্তকাল অনেক প্রিয়। প্রিয় এই ঋতুকে নিয়ে তোমাদের ভাবনা লিখে এবং এঁকে পাঠিয়ে দাও আমাদের কাছে। আমরা
তা যত্ন করে ছেপে দেবো ‘ঘাসফড়িং’-এ। ভাবনার সঙ্গে নিজের নাম, বয়স, শ্রেণি ও স্কুলের নাম-ঠিকানা লিখে
দিতে ভুলো না যেন।
আমাদের ঠিকানা–
ফড়িং মিয়া, ঘাসফড়িং, সমকাল, টাইমস মিডিয়া ভবন (৫ম তলা),
৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা
- বিষয় :
- গল্প