ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চোখের সমস্যাজনিত মাথাব্যথা: কারণ ও প্রতিকার

চোখের সমস্যাজনিত মাথাব্যথা: কারণ ও প্রতিকার
×

 ডা. হুমায়ুন কবীর হিমু

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৮:৫৪

| প্রিন্ট সংস্করণ

মাথাব্যথা একটি সাধারণ সমস্যা হলেও এর কারণ সব সময় স্নায়বিক নয়। অনেক ক্ষেত্রে চোখ, দাঁত বা সাইনাসের সমস্যার কারণেও মাথাব্যথা হতে পারে। এর মধ্যে চোখের চাপ বা আই স্ট্রেইন অন্যতম প্রধান কারণ।
একটানা দীর্ঘ সময় চোখ ব্যবহার করলে চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা মাথাব্যথার কারণ হতে পারে। বিশেষ করে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ব্যবহার, দীর্ঘ সময় পড়াশোনা বা গাড়ি চালানোর সময় এ সমস্যা বেশি দেখা যায়।
চোখের চাপের সঙ্গে সাধারণত চোখে ক্লান্তি, ব্যথা, পানি পড়া, শুকিয়ে যাওয়া বা ঝাপসা দেখার মতো উপসর্গ থাকে। বিশ্রাম নিলে অনেক ক্ষেত্রে উপসর্গ কমে যায়।
এ ছাড়া চোখে সংক্রমণ, অতিরিক্ত কন্টাক্ট লেন্স ব্যবহার বা কম আলোয় কাজ করার কারণেও মাথাব্যথা হতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ল্যাক্রিমাল গ্রন্থির কার্যক্ষমতা কমে গিয়ে চোখ শুকিয়ে যায়, যা মাথাব্যথার কারণ হতে পারে।
প্রতিরোধের জন্য ২০-২০-২০ নিয়ম অনুসরণ করা জরুরি। প্রতি ২০ মিনিট কাজের পর ২০ মিটার দূরের কোনো বস্তুর দিকে ২০ সেকেন্ড তাকাতে হবে। নিয়মিত চোখের পলক ফেলতে হবে এবং স্ক্রিন চোখ থেকে নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে।
সমস্যা দীর্ঘস্থায়ী হলে নিউরোলজিস্ট বা চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
লেখক : সহকারী অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকা।

আরও পড়ুন

×