হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৮:২৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ০৮:৩৯
| প্রিন্ট সংস্করণ
দেশে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু এবং ১১৩ জনের হাম শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটি সিলেট বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। তার পর থেকে গত প্রায় চার মাসে সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৯৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে তারা। একই সময়ে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৮৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯১ জন। এ ছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৩, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ৮৯৬ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৫৬ জন। ঢাকা বিভাগে ভর্তি ৩০৬ জন, রাজশাহীতে ৩৬, সিলেটে ৬২, চট্টগ্রামে ২২২, বরিশালে ১৩৪, ময়মনসিংহে ৩৭, খুলনায় ৪৭ ও রংপুর বিভাগে ১২ জন।
- বিষয় :
- মৃত্যু
- স্বাস্থ্য অধিদপ্তর