ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জার্মানিতে বাবা-মাসহ পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা

জার্মানিতে বাবা-মাসহ পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা
×

ঘটনাস্থলে ফরেনসিক টিম-বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০ | ২২:৫৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ | ০৪:০৮

জার্মানির দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি শহরে বাবা-মাসহ পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা করেছে এক যুবক। এ ঘটনায় ২৬ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

স্থানীয় সময় শুক্রবার বেলা পৌনে ১টায় বাডেন-ভুয়ের্তেমবার্গ স্টেটের রট অ্যাম সি শহরের একটি ভবনে এ ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশ প্রধান রেইনার মোয়েলার জানিয়েছেন, ২৬ বছরের ওই যুবক একটি সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের গুলি করেন। খবর বিবিসির

হত্যাকাণ্ডের পর ওই যুবক নিজেই পুলিশে খবর দেন। 

মোয়েলার জানান, যুবকটি ভবনটির বাইরে পুলিশের জন্য অপেক্ষা করছিল। বাড়ি ও এর পেছনে ছয়জনের মরদেহ পাওয়া গেছে। 

নিহতদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। 

তিনি বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এখনও তা পরিষ্কার নয়। তবে আমাদের ধারণা, পারিবারিক কোনো বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। 


আরও পড়ুন

×