ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ভারতে বাংলাদেশি অনুপ্রবেশের খবর দিলেই পুরস্কার

ভারতে বাংলাদেশি অনুপ্রবেশের খবর দিলেই পুরস্কার
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:২২ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:৪৬

অবৈধভাবে অনুপ্রবেশকারী কোনো পাকিস্তানি বা বাংলাদেশির সম্পর্কে খবর দিলেই তাকে পাঁচ হাজার রুপি পুরস্কার দেওয়া হবে।-এমন পোস্টারে ছেয়ে গেছে ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ এলাকা। আর পোস্টারগুলো ছাপিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শেষ দিকে কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব আইন নিয়ে মতবিরোধ শুরু হওয়ার পর থেকেই  ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জনমত শক্তিশালী হয়ে উঠেছে। এই অবস্থায় মহারাষ্ট্রে প্রকাশ্যে পোস্টার টানিয়েছে নবনির্মাণ সেনা। পোস্টারগুলো মারাঠি ভাষায় লেখা। তাতে ছবি রয়েছে সেনা প্রধান রাজ ঠাকরের। 

পোস্টারে বলা হয়েছে, যারা পাকিস্তানি কিংবা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে সঠিক তথ্য দেবে, তাদের পাঁচ হাজার টাকা প্রদান করা হবে।

এর আগে নবনির্মাণ সেনার নতুন দলীয় পতাকায় দলের প্রধান রাজ ঠাকরে ও তার পুত্র অমিত ঠাকরের ছবি দিয়ে একাধিক জায়গায় আরও একটি পোস্টার সাঁটানো হয়েছিল। লেখা হয়েছিল, বাংলাদেশিরা মহারাষ্ট্র না ছাড়লে নিজস্ব কায়দায় তাদের বিতাড়িত করা হবে।

এমএনএস কেন্দ্রের নাগরিকত্ব আইন এবং নাগরিকপঞ্জিকে সরাসরি সমর্থন জানিয়েছে। ফলে তার নিরিখেই যে রাজ্যের অনুপ্রবেশকারীদের তাড়াতে এই কট্টরপন্থী দল কড়া পদক্ষেপ করবে, তা অনুমেয় ছিল।

আরও পড়ুন

×