ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

মোদি জন্মসূত্রেই ভারতীয়: প্রধানমন্ত্রীর দপ্তর

মোদি জন্মসূত্রেই ভারতীয়: প্রধানমন্ত্রীর দপ্তর
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৩০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জন্মসূত্রেই ভারতীয়। কাজেই প্রধানমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্নই নেই। সম্প্রতি প্রধানমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। তবে প্রধানমন্ত্রীর দপ্তরের এই উত্তর অস্পষ্ট বলে দাবি করেছেন সচেতন মহল।

২০১৯-এর ডিসেম্বর মাসে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) পাশ হয়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর তা বিলে পরিণত হয়। একইসঙ্গে সংসদে দাঁড়িয়ে দেশজুড়ে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চালু করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই বিতর্ক মাথাচাড়া দেয়। জানা যায়, নাগরিকত্ব প্রমাণ করতে হলে নির্দিষ্ট নথি দেখাতে হবে। নাগরিকত্বের সার্টিফিকেট দেখাতে হবে। এর বিরুদ্ধে দেশজুড়ে  স্লোগান ওঠে, ‘কাগজ আমি দেখাব না’। নাগরিকত্ব প্রমাণের জন্য নথি না দেখানোর দাবিতে বিরোধীদলগুলি আন্দোলনে নামে। তারপরেও সাধারণ মানুষের ভয় কাটেনি। তারা কীভাবে নাগরিকত্ব প্রমাণ করবেন, তা ভেবে হন্যে হচ্ছেন। 

এরপরই খোদ প্রধানমন্ত্রীর নাগরিকত্বের নথি আছে কি না তা জানতে চেয়ে গত ১৭ জানুয়ারি আরটিআই করে শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি।

এর জবাবে প্রধানমন্ত্রীর দপ্তরের সচিব প্রবীণ কুমার লেখেন, '১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ নম্বর ধারা অনুযায়ী জন্মসূত্রেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় নাগরিক। তাই নথিভুক্তকরণের মাধ্যমে ভারতীয় হলে যে সার্টিফিকেট মেলে, তা প্রধানমন্ত্রীর কাছে থাকার প্রশ্নই উঠছে না।' তবে তাদের এই জবাবে অস্পষ্টতা রয়েছে বলে দাবি করেছেন ওয়াকিবহাল মহল।

সমালোচকদের ভাষ্য, খোদ প্রধানমন্ত্রীর নাগরিকত্বের সার্টিফিকেট নেই। অথচ তিনি জন্মসূত্রে ভারতীয় বলে দাবি করেন। এতে করে আমজনতার কাছে ভারতীয় হওয়ার প্রমাণ চাওয়া হচ্ছে। এ কেমন ধরণের আইন? একইসঙ্গে তাদের কটাক্ষ, প্রধানমন্ত্রী মতো আম নাগরিকও যদি বলে আমরা জন্মসূত্রে ভারতীয়, তখন কী করবে কেন্দ্র সরকার?

আরও পড়ুন

×