ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

পুলিশকে হাজারবার মিথ্যা কল, ১০ সপ্তাহের কারাদণ্ড

পুলিশকে হাজারবার মিথ্যা কল, ১০ সপ্তাহের কারাদণ্ড
×

জেলিনা বব্রোভা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০১:০৬ | আপডেট: ০৩ মার্চ ২০২০ | ০১:১৩

সাধারণ মানুষ তো বটেই, অপরাধীরাও চেষ্টা করে পুলিশের নাগাল থেকে দূরে থাকতে। কিন্তু সম্প্রতি এমন এক নারীর খোঁজ পাওয়া গেছে গ্রেপ্তার হওয়ার জন্য পুলিশকে হাজারবারের বেশি ফোন করেছেন। পরে বিরক্ত হয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

ঘটনাটি দক্ষিণ-পশ্চিম লন্ডনের ক্লাপহামে । জেলিনা বব্রোভা নামের ৫৪ বছরের এক নারী গত তিন বছরে পুলিশের জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ ১ হাজার ২৭৮ বার ফোন করে তাকে গ্রেপ্তার করার আবেদন জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এতবার ফোন করার কারণে জরুরি লাইন আটকে থাকায় পুলিশের অতিরিক্ত ১০ হাজার ডলার খরচ হয়েছে। 

গত বছরের নভেম্বরে জেলিনাকে তার আচরণের জন্য আইনি সতর্কবার্তা পাঠানো হলেও জেলিনার আচরণ পরিবর্তন হয়নি। ১ ফেব্রুয়ারি মাত্র চার ঘন্টার ব্যবধানে ৩৯ বার পুলিশের জরুরি নাম্বারে ফোন করে আবারও উপদ্রব করেন তিনি। 

স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, জেলিনা প্রতিবার ৯৯৯ এ ফোন করে তাকে গ্রেপ্তার করতে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

জেলিনা অবশ্য যান্ত্রিক ত্রুটির কারণে এমন সমস্যা হচ্ছে বলে নিজের দোষ অস্বীকার করেন। কিন্তু তার এ অপরাধের কারণে তাকে দশ সপ্তাহের কারাদণ্ডে দেওয়া হয়েছে। 

সার্জেন্ট টেরি কলম্যান জেলিনার সাজা প্রসঙ্গে জানান, যারা এ ধরনের আচরণ বিনোদন বলে মনে করছেন তাদের জন্য এটা একটা মেসেজে। 

তিনি আরও জানান, ২০১৯ সালে, ১ লাখ ৭৫ হাজার এমন মিথ্যা কল রেকর্ড করা হয়েছিল। এতে বার্ষিক ব্যয়ের পরিমাণ ১ দশমিক ৩ মিলিয়ন ডলার বেড়ে গেছিল। 

তিনি বলেন, ‘জরুরি নাম্বারটি সত্যিকারের জরুরি অবস্থার মধ্যে থাকা লোকদের জন্য। কিন্তু মিথ্যা কলের কারণে যাদের সত্যিকারের প্রয়োজন তাদের ঠিক সময়ে সহায়তা পাওয়া বাঁধাগ্রস্ত হয়।’ 

আরও পড়ুন

×