ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনার বিরুদ্ধে লড়াই করা চিকিৎসকদের অভিজ্ঞতা শেয়ার জ্যাক মা ও আলিবাবা ফাউন্ডেশনের

করোনার বিরুদ্ধে লড়াই করা চিকিৎসকদের অভিজ্ঞতা শেয়ার জ্যাক মা ও আলিবাবা ফাউন্ডেশনের
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২০ | ০৫:৫৬ | আপডেট: ২১ মার্চ ২০২০ | ০৪:৫০

জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন শুক্রবার চীনের কোভিড-১৯ চিকিৎসায় সরাসরিভাবে প্রথম সারিতে থাকা জেজিং ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের (ফাহজু) প্রথম অ্যাফিলিয়েটেড হাসপাতালের চিকিৎসক, অন্যান্য চিকিৎসক প্রশাসক এবং কর্মীদের কাছ থেকে কিছু প্রধান উপদেশ এবং অভিজ্ঞতা শেয়ার করেছে, করোনাভাইরাসের বিস্তার কমানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

একটি ডিজিটাল হ্যান্ডবুকের আকারে, চিকিৎসা প্রশাসক এবং কর্মীরা স্ক্রিনিং থেকে শুরু করে কোভিড-১৯ সংক্রমিত রোগীদের শনাক্তকরণ এবং চিকিৎসা পর্যন্ত প্রতিটি পদক্ষেপে যা শিখেছেন তা বিশ্বকে জানালেন তারা। 

৫০ দিনের মধ্যে ফাহজু কোভিড -১৯ এ আক্রান্ত ১০৪ জন রোগী অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তাদের ভর্তি করে, যার মধ্যে ৭৮ জন গুরুতর অসুস্থ রোগীও রয়েছেন। চিকিৎসাকর্মীদের প্রচেষ্টা এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে ফাহজু সফলতার সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত এক জন চিকিৎসকও আক্রান্ত হননি ভাইরাসটিতে, একজন রোগীও মারা যাননি এবং একটিও মিসডায়াগনোসিস হয়নি।

এটি জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশনের মতে, কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় এই হ্যান্ডবুকটি বিশ্বজুড়ে চিকিৎসক, প্রশাসক ও কর্মীদের জন্য দরকারি এবং সহায়ক।

হ্যান্ডবুকের একটি ভূমিকায় জ্যাক মা লিখেছেন, “আজ, বিশ্বব্যাপী মহামারি বিস্তার সম্পর্কিত এই অভিজ্ঞতাগুলো মূল্যবান এবং চিকিৎসাকর্মীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। আমরা আশা করছি  যে এই হ্যান্ডবুকের সাহায্যে, অন্যান্য আক্রান্ত অঞ্চলের চিকিৎসক এবং নার্সরা শুরু থেকেই অভিজ্ঞতা না থাকলেও এই লড়াইয়ের সম্মুখীন হতে পারবেন।’’ 

চিকিৎসক প্রশাসক এবং কর্মীরা হ্যান্ডবুকটি ডাউনলোড করতে পারবেন covid-19.alibabacloud.com এই লিংক থেকে। কোভিড-১৯ এর বিরুদ্ধে সর্বশেষ প্রচেষ্টা জানতে টুইটারে অনুসরণ করুন Jack Ma এবং Jack Ma Foundation কে । 

আরও পড়ুন

×