ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

করোনা নিয়ে ব্যস্ত চিকিৎসক, রাস্তায় সন্তান প্রসব

করোনা নিয়ে ব্যস্ত চিকিৎসক, রাস্তায় সন্তান প্রসব
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০২:২০

চিকিৎসকরা ব্যস্ত করোনা রোগীদের নিয়ে, অন্যদিকে ব্যক্তিগত চেম্বারেও তারা দেখছেন না রোগী –এ পরিস্থিতিতে চিকিৎসকের দেখা না পেয়ে রাস্তার পাশেই সন্তান প্রসব করলেন জ্যোতি নামের ৩০ বছরের এক নারী।
বৃহস্পতিবার রাতে ভারতের মোগা জেলার ধর্মকোট শহরে ঘটনাটি ঘটে।
জ্যোতির স্বামী হারমেশ জানান,বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হওয়ায় তিনি স্ত্রীকে নিয়ে ধর্মকোট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান। কিন্তু ওই সময় হাসপাতালের সব কর্মী কাছের এক গ্রামে করোনাভাইরাসের ডিউটিতে গিয়েছিলেন। হারমেশ জানান, স্বাস্থ্যকেন্দ্রে কাউকে না পেয়ে তিনি স্ত্রীকে নিয়ে কয়েকটি বেসরকারি হাসপাতালে যান। কিন্তু সেখানেও তাদের সাহায্যে কেউ এগিয়ে আসেনি। তিনি বলেন, জরুরি নাম্বার ১০৮ এ কল করে অ্যাম্বুলেন্স সেবা চাইলেও পাওয়া যায়নি।
হারমেশ জানান, রাস্তায় তার স্ত্রীকে ব্যথায় ছটফট করতে দেখে দুজন পুলিশ সাহায্যের জন্য এগিয়ে আসেন। এসময় তারা কাঠের বেঞ্চের ব্যবস্থা করেন। তারপর আশেপাশে থেকে কয়েকজন নারীকে ডেকে নিয়ে আসেন। পরে তাদের সহযোগিতায় তার স্ত্রী রাস্তার পাশেই একটি পুত্র সন্তানের জন্ম দেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া




আরও পড়ুন

×