ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাশিয়ার চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার পরে শীর্ষ বিজ্ঞানী হাসপাতালে

রাশিয়ার চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার পরে শীর্ষ বিজ্ঞানী হাসপাতালে
×

রুশ বিজ্ঞানী মিখাইল মারোভ। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ | ০৫:৫৯ | আপডেট: ২২ আগস্ট ২০২৩ | ০৬:০০

রাশিয়ার লুনা-২৫ মহাকাশযানের চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টা পরে সংশ্লিষ্ট এক শীর্ষস্থানীয় বিজ্ঞানী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯০ বছর বয়সী ওই রুশ বিজ্ঞানীর নাম মিখাইল মারোভ। তিনি লুনা-২৫ মহাকাশযানের চন্দ্রাভিযানে কাজ করা শীর্ষস্থানীয় রুশ পদার্থ ও জ্যোতির্বিজ্ঞানীদের একজন।

চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার খবরের পরে তার স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়। গত শনিবার রাশিয়ার রাজধানী মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের খবরে এ তথ্য জানা গেছে।

৪৭ বছরের মধ্যে সম্প্রতি প্রথমবারের মতো চন্দ্রাভিযান পরিচালনা করেছিল রাশিয়া। রুশ মহাকাশ সংস্থা রসকসমস জানায়, শনিবার লুনা-২৫ চাঁদে বিধ্বস্ত হয়েছে। 

জ্যোতির্বিজ্ঞানী মিখাইল সংবাদমাধ্যমকে জানান, ঘটনাটির মাত্রা তাঁর জন্য মারাত্মক ছিল, যা তাঁর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তবে এটা জীবনেরই একটা অংশ। 

আরও পড়ুন

×