ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

সৃজনশীল মাস্ক

সৃজনশীল মাস্ক
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ২১:২০ | আপডেট: ১৮ এপ্রিল ২০২০ | ২১:২১

করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বের চিত্র পাল্টে গেছে। বিভিন্ন দেশে কারফিউ ও জরুরি অবস্থা জারি এবং লকডাউন করা হয়েছে। মানুষ সংক্রমণের ভয়ে ঘরে অবস্থান করছে, পশুপাখি নির্ভয়ে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে গণসচেতনতার বিকল্প নেই। সতর্ক থাকতে হবে সবাইকে।

ভারতে অনেক পুলিশ সদস্য সৃজনশীল মাস্ক পরছেন। তাদের অনেকেই করোনাভাইরাস হেলমেট পরে লোকজনকে সতর্ক করছেন। মালয়েশিয়ায় ভৌতিক পোশাকে নিজেকে আড়াল করে লকডাউন মানতে মানুষকে সচেতন করছেন অনেক স্বেচ্ছাসেবী। তুরস্কে স্বেচ্ছাসেবীরা স্পাইডারম্যানের পোশাক পরে স্থানীয়দের লকডাউন মানতে ও সংক্রমণ রোধে সবাইকে নিরাপদ রাখার ব্যাপারে প্রচার চালাচ্ছেন।

সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, অনেক দেশ সংক্রমণ ঠেকাতে নাগরিকদের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। অনেকে তা মেনে চলছেন। তবে এ নিয়ে বিনোদনও কম হচ্ছে না। মাস্কের বিকল্প হিসেবে নিউইয়র্কে এক নারীকে পানির একটি বড় পাত্রে মাথা ঢুকিয়ে ঘুরতে দেখা গেছে।

চীনে শিশুসহ অনেকেই পানির বোতলকে মাস্ক বানিয়ে পরছে। ফিলিস্তিনে মাস্ক পরা নিয়ে সচেতনতায় বিনোদনমূলক নানা তৎপরতার মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। সেখানে অনেককে ভৌতিক চেহারার মাস্ক পরে ঘুরতে দেখা গেছে। গাজায় এক নারী তার বাচ্চাদের সবজির পাতা দিয়ে অস্থায়ী মাস্ক বানিয়ে দিয়েছেন। কাউকে বাঁধাকপি, কাউকে কচুর পাতা দিয়ে মাস্ক বানিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন

×