ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল

ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল
×

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ২৩:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। দেশটিতে সবমিলিয়ে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭০৭ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জনে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জিনিউজ অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৪ জন। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ২৭ জনের। সুস্থ হয়েছেন ২৩৯ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে সুস্থতার হার ১৪ দশমিক ২ শতাংশ বেড়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর হার ৩ দশমিক ৩ শতাংশ। শূন্য থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হার ১৪ দশমিক ৪ শতাংশ, ৪৫ থেকে ৬০ বছর বয়সীদের মৃত্যুর হার ১০ দশমিক ৩ শতাংশ, ৬০ থেকে ৭৫ বছর বয়সীদের মৃত্যুর হার ৩৩ দশমিক ১ শতাংশ এবং ৭৫ বছরের বেশি বয়সীদের মৃত্যুও হার ৪২ দশমিক ২ শতাংশ। যাদের আগে খেকেই বিভিন্ন রোগ রয়েছে তাদের মৃত্যুর হার বেশি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ পরিসংখ্যান থেকে বোঝা যায় বয়স্ক ও আগে থেকেই রোগে আক্রান্তরা সাধারণত করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা যাচ্ছেন।

আরও পড়ুন

×