ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

করোনায় তহবিল গড়তে বৃদ্ধের দড়ি লাফ

করোনায় তহবিল গড়তে বৃদ্ধের দড়ি লাফ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ১২:০০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২০ | ২২:২৪

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রত্যেকেই নিজের মতো করে শামিল হওয়ার চেষ্টা করছেন। এবার সেই লড়াইয়ের জন্য তহবিল জোগাড় করতে নামলেন এক বৃদ্ধ। যে বয়সে মানুষ মর্নিংওয়াক করে দিন শুরু করেন, সেই বয়সে তিনি ক্রীড়াবিদদের মতো দড়ি লাফ নিয়ে নেমে পড়লেন। দৌড়ে হারিয়ে দিচ্ছেন অল্প বয়সী মেয়েকে। লকডাউনের মধ্যে তিনি বাকিদেরও এই স্কিপিং চ্যালেঞ্জ দিচ্ছেন। আর এর মাধ্যমে তিনি তহবিল গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সেন্ট্রাল লন্ডন থেকে প্রায় ৩২ কিলোমিটার পশ্চিমে বার্কশায়ারের স্লউ শহরের বাসিন্দা রাজিন্দর সিংহ। ৭৩ বছরের এই বৃদ্ধ টুইটার অ্যাকাউন্টে 'স্কিপিং শিখ' নামে পরিচিত। তিনি ভারতের পাঞ্জাবের বাসিন্দা ছিলেন। ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার তার বেশকিছু ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

নিজের অ্যাকাউন্টে ভিডিওগুলো আপলোড করে রাজিন্দর জানিয়েছেন, তিনি এর মাধ্যমে করোনার বিরুদ্ধে তহবিল জোগাড় করতে নেমেছেন। সেই টাকা তিনি তুলে দেবেন ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) হাতে। ভিডিওগুলো দেখেই বোঝা যাচ্ছে এই বয়সেও রাজিন্দর কতটা ফিট। বেশ কিছুক্ষণ ধরে তিনি স্কিপিং করে চলেছেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

আরও পড়ুন

×