ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

ভারতে লকডাউনের মধ্যেই অনার কিলিং

ভারতে লকডাউনের মধ্যেই অনার কিলিং
×

ঘটনাস্থলে পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৩:৪৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ০৪:২৮

যেখানে করোনার ভয়াল থাবায় লকডাউনের মধ্যে ধুঁকছে মানুষ, সেখানেও ঘটছে অনার কিলিংয়ের  মতো অমানবিক ঘটনা। ভারতের পাঞ্জাবে ঘটেছে এমন নৃশংসতা।  অনার কিলিংয়ের নামে ১৯ বছরের এক তরুণীকে খুন করেছে বাবা-মা ও পরিবারের ৫ জন। এমন কী, লকডাউনের মধ্যেই চুপিসারে ওই তরুণীর শেষকৃত্য সম্পন্ন করে ফেলেছে বলেও জানা গিয়েছে। খবর এনডিটিভির
২২ এপ্রিল থানায় একটি মিসিং ডায়েরি লেখান ওই তরুণীর মা বলবিন্দর। উল্লেখ করা হয়, তার  মেয়ে কাউকে কিছু না বলেই নিখোঁজ হয়েছে। এই ঘটনায় আমনপ্রীত সিং ওরফে আমন নামে এক যুবকের প্রতি সন্দেহের কথাও বলেন তিনি।   এর একদিন পরেই বলবিন্দর ফের পুলিশকে জানায় মেয়েকে খুঁজে পাওয়া গিয়েছে স্থানীয় গড়শঙ্কর রেল স্টেশনের কাছে। মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি। পুলিশ গোপনে তদন্ত শুরু করে জানতে পারে, ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আমনপ্রীতের। প্রেমিকের বাড়িতেই গিয়েছিল সে। এরপর তার পরিবারের লোকেরা তরুণীকে খুঁজে বের করে। স্থানীয় পঞ্চায়েতের সাহায্যে জোর করে ফিরিয়ে আনে বাড়িতে।
গোপন তথ্যের ওপর ভিত্তি করেই খুব অল্প সময়ের মধ্যেই রহস্যের কিনারা করে ফেলে পুলিশ। সেদিন রাতেই মেয়েকে ঘুমের ওষুধ খাওয়ান বলবিন্দর। তারপর গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তরুণীকে। এই খুনের ঘটনায় জড়িত রয়েছে আরও দু’জন। তরুণীর এক খুড়তুতো ভাই শিবরাজ এবং তার সঙ্গী লল্লা।

আরও পড়ুন

×