ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনে প্রথম মৃত্যু করোনায়

হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনে প্রথম মৃত্যু করোনায়
×

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২০ | ০৪:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে হুতিঅধিকুত অঞ্চলে প্রথমবারের মতো করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। উত্তর ইয়েমেনে হুতি নেতারা এ বিষয়ে নিশ্চিত করেছেন। রাজধানী সানার একটি হোটেলে একজন সোমালি নাগরিককে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে ইয়েমেনের আন্তর্জাকিভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত সরকার এর আগে নয় করোনাক্রান্তের কথা জানিয়েছে।  খবর বিবিসির।

ইয়েমেনে করোনা রোগীর খবর পাওয়া যায় গত ১০ এপ্রিল। এ পর্যন্ত দেশটিতে ২১ জন আক্রান্তের কথা জানা গেছে। মারা গেছে তিন জন। হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে এই একজনের মৃত্যুসহ দেশটিতে মারা গেছে চারজন।

হুতি নিয়ন্ত্রিত সরকারের স্বাস্থ্যমন্ত্রীম তাহা আল-মুতাওয়াক্কিল আল মাশিরাহ টিভির সঙ্গে আলাপকালে বলেছেন, রোববার হোটেলে একটা মৃত্যুর কথা আমরা শুনেছি। এটা নিয়ে তদন্ত হচ্ছে।

সোমালি নাগরিকের হোটেলে মৃত্যু সম্পর্কে তিনি বলেন, ওই লোকের কিডনি ও হার্টের সমস্যা ছিল। অবশ্য ওর শরীওে করোনা পজিটিভ ছিল

আরব উপদ্বীপের দেশগুলোর মধ্যে সবচেয়ে দরিদ্র দেশটি হলো ইয়েমেন। তার ওপর ২০১৪ সাল থেকে চলে আসা গৃহযুদ্ধে এর সব ধরনের অবকাঠামোর পুরোটায় ভেঙে পড়েছে।

আরও পড়ুন

×