ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ভাইরাস নিয়েই বাঁচতে শেখার কথা বলছে ভারত

ভাইরাস নিয়েই বাঁচতে শেখার কথা বলছে ভারত
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২০ | ২৩:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ভারতে তিন দফায় মোট ৪৪ দিন ধরে দেশ জুড়ে লাগাতার লকডাউন, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই। বরং আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। শেষ পর্যন্ত দেশটির সরকার নাগরিকদের ভাইরাস নিয়েই বাঁচতে শেখার কথা বলল। তৃতীয় দফায় লকডাউন চলাকালে শুক্রবার দেশে করোনা আক্রান্তের পরিসংখ্যান দিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের যুগ্মসচিব লব আগরওয়াল অনেকটা ঘোষণার ঢঙেই এ কথা বলেন। খবর এনডিটিভির।

যুগ্মসচিবের বক্তব্যের ইঙ্গিত অনুযায়ী, লকডাউনের মেয়াদ না বাড়ার সম্ভাবনাই বেশি। দেশের অর্থনীতির কথা ভেবে পাকিস্তান আজ (শনিবার) থেকে লকডাউন তুলে নিচ্ছে। যুক্তরাষ্ট্রও এবার লকডাউন প্রত্যাহার করার কথা ভাবছে।

যুগ্মসচিব বলেন, সংক্রমণের হার দ্বিগুণ হতে আগের চেয়ে বেশি সময় লাগছে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার বিকেল পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৫৬ হাজার ৩৪২ জন। আক্রান্তদের মধ্যে ১৬ হাজার ৫৪০ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ২৯.৩৬ শতাংশ।

ভাইরাস নিয়েই বাঁচা প্রসঙ্গে দিল্লি এইমস-এর রণদীপ গুলেরিয়া বলেন, 'আমরা যখন ভাইরাস নিয়েই বাঁচতে শেখার কথা বলছি, সেখানে কিছু গাইডলাইন বা নির্দেশিকা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী ভাবে আমরা নিজেদের প্রাণঘাতী ভাইরাসের হাত থেকে রক্ষা করব, সে নির্দেশিকা থাকবে। আচরণগত পরিবর্তনের সঙ্গে আমাদের অভ্যস্ত হয়ে উঠতে হবে।'

আরও পড়ুন

×