ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

যুক্তরাজ্যে আসা বিমানযাত্রীর ১৪ দিন কোয়ারেন্টাইন

যুক্তরাজ্যে আসা বিমানযাত্রীর ১৪ দিন কোয়ারেন্টাইন
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২০ | ০১:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

যুক্তরাজ্যে প্রবেশ করা যেকোনো দেশের বিমানযাত্রীদের থাকতে হবে ১৪দিনের কোয়ারেন্টাইনে। এ শর্ত থেকে মুক্ত থাকবে শুধু আয়ারল্যান্ডের বাসিন্দারা। চলতি মাসের শেষপর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকবে বলে ঘোষণা দিয়েছে ব্রিটিশ এয়ারলাইন্সগুলো। খবর বিবিসির।

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের কারণে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩১ হাজারের বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন ২লাখ ১১ হাজার। তবে এরইমধ্যে মহামারীর বিস্তার রোধে নেওয়া লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। 

বিমান সংস্থাগুলোর জোট এয়ারলাইন্স ইউকে শনিবার জানিয়েছে, লকডাউন থেকে বেরিয়ে যাওয়ার জন্য তাদের যথাযোগ্য ‘এক্সিট প্ল্যান’ দরকার। তাই এখন থেকে যুক্তরাজ্যে বিমানে আসা লোকজনকে ১৪ দিনের কোয়াইরেন্টাইনে থাকতে হবে। তাদের ব্যক্তিগত আবাসনে আইসোলেশনে কাটাতে হবে। 

ব্রিটেনের সরকার ও বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের এয়ারপোর্টে এসেই তারা কোন ঠিকানায় থাকবেন, তা কর্তৃপক্ষকে জানাতে হবে। যাতে কোয়ারেন্টাইন নিশ্চিত করা যায়। 

ব্রিটিশ এভিয়েশন মন্ত্রী কেলি টোলহার্স্ট এ বিষয়টি নিয়ে শনিবার বিকেলে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

আরও পড়ুন

×