ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বড় মন্দা আসছে ভারতে!

বড় মন্দা আসছে ভারতে!
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২০ | ১০:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ইতিহাসের সবচেয়ে বড় মন্দায় আক্রান্ত হতে পারে ভারত। করোনাভাইরাসের  মহামারিতে জেরবার দেশটিতে উৎপাদনের হার কমে গেছে আশঙ্কাজনকভাবে।

মূল্যায়ন সংস্থা গোল্ডম্যান স্যাক্সের হিসেবে, চলতি অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে দেগশটিরউৎপাদন কমে যেতে পারে গড়ে ৪৫ শতাংশ। পাশাপাশি ২০২০–২১ অর্থবর্ষে বার্ষিক গড় উৎপাদন সব মিলিয়ে কমতে পারে ৫ শতাংশ। খবর দ্য ইকোনমিক টাইমস ও আজকাল পত্রিকা

যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স বলেছে, এমন মন্দা আগে কখনো দেখেনি ভারত।

আগেও একবার দ্বিতীয় ত্রৈমাসিকের পূর্বাভাষ দিয়েছিল গোল্ডম্যান। সেবার বৃদ্ধির হারে ২০ শতাংশ কমার কথা বলেছিল তারা। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক যখন শেষ হওয়ার মুখে, ঠিক সেই সময়ে আরো একবার ভারতের বৃদ্ধির হারে আশঙ্কা প্রকাশ করল ওই সংস্থা। তবে পরবর্তী ত্রৈমাসিকে ভারতের সার্বিক বৃদ্ধির হার ২০ শতাংশবাড়তে পারে বলেও আশা প্রকাশ করেছে তারা। পাশাপাশি চলতি অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিক (১৪ শতাংশ) ও পরবর্তী অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (৬.৫ শতাংশ) বৃদ্ধির হারের পূর্বাভাষ আপাতত অপরিবর্তিত রেখেছে গোল্ডম্যান স্যাক্স।

ভারতের অর্থনীতি চাঙ্গা করতে সম্প্রতি ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতায় ২০ লক্ষ কোটি রুপির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে মোদি সরকার। তারপরই গোল্ডম্যান স্যাক্সের এই পূর্বাভাষ মোদি সরকারের অন্দরে কাঁপুনি ধরাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

১৭ মে একটি নোটে সংস্থার দুই অর্থনীতিবিদ প্রাচী মিশ্র ও অ্যানড্রু টিলডন জানিয়েছেন, ‘বিগত কয়েক দিনের ঘোষণায় দেশের বিভিন্ন অর্থনৈতিক সেক্টরের পরিকাঠামোগত সংস্কারের দিকে জোর দিয়েছে কেন্দ্র। এই সংস্কারের প্রভাব খুব শিরগিরই দেখা যাবে না। আমরা ভারতের অর্থনৈতিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখব।’

আরও পড়ুন

×