ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ইন্দোনেশিয়ার পর এবার কাঁপল ভারতের ঝাড়খণ্ড-কর্নাটক

ইন্দোনেশিয়ার পর এবার কাঁপল ভারতের ঝাড়খণ্ড-কর্নাটক
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ২২:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বৃহস্পতিবার ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া। শুক্রবার সকালে একই সময়ে রিখটার স্কেলের ৪.৭ ও ৪ মাত্রায় কেঁপে উঠল ভারতের  কর্নাটক ও ঝাড়খণ্ড রাজ্য। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি কোথাও।

সাম্প্রতিক কালে পরপর ভূমিকম্প হতে দেখা গেছে ভারতের রাজধানীতে। এপ্রিল থেকে জুনের মধ্যে এই ৫৩ দিনে ছয়বার ভূকম্পন অনুভূত হয়েছে দিল্লিতে। সর্বশেষ ভূকম্পনটি হয় গত বুধবার রাত ১০টা ৪২ মিনিটে। রিখটার স্কেলে ৩.২ মাত্রার কম্পন।  

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রেকর্ড বলছে, ছ'টি ভূমিকম্পের মধ্যে গেল ২৯ মের কম্পন মাত্রাই সব চেয়ে শক্তিশালী ছিল। যদিও রিখটারে তা মাঝারি মাত্রার কম্পন। তীব্রতা ছিল ৪.৫। গত ৫৩ দিনের মধ্যে ১২ এপ্রিলই ছিল প্রথম কম্পন। যা ছিল ৩.৫ মাত্রার। পরদিন ১৩ এপ্রিলের কম্পন তীব্রতা ছিল ২.৭। ১০ ও ১৫ মে যথাক্রমে ৩.৪ ও ২.২ মাত্রার দু'টি ভূমিকম্প হয়।

ভারতের পাঁচটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে দিল্লি চতুর্থ সর্বোচ্চ অঞ্চলের অধীনে পড়ে। যে কারণে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। উচ্চ-ভূমিকম্প অঞ্চল হিসেবে পরিচিত মধ্য এশিয়া বা হিমালয় অঞ্চলে ভূমিকম্প হলে তার প্রভাবে দিল্লিতে কম্পন অনুভূত হয়।

ভূতত্ত্ববিদদের মতে, বারবার ছোটখাট কম্পন আগামী দিনে বড় বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে। অদূর ভবিষ্যতে বড়সড় কম্পনের কবলে দিল্লি ও তার আশপাশের অঞ্চল পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সূত্র : এনডিটিভি।

আরও পড়ুন

×