অতিরিক্ত সামরিক মহড়া নিয়ে চীনকে কড়া হুঁশিয়ারি ফিলিপাইনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৬:২৪ | আপডেট: ০৭ জুলাই ২০২০ | ০৭:০৮
বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চলমান চীনা সামরিক মহড়ার প্রভাব যদি ফিলিপাইনের ভূখণ্ডে ছড়িয়ে পড়ে তবে তার কঠিন জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফিলিপাইনের পররাষ্ট্র সচিব।
পররাষ্ট্র সচিব টিওদোরো লোকসিন জুনিয়র বলেছেন, চীনের সামরিক বাহিনী ১ জুলাই থেকে প্যারাসিল দ্বীপপুঞ্জের সামরিক মহড়া দিচ্ছে। এ কারণে চীনের উপকূলবর্তী অঞ্চলে সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
সীমানা পরীক্ষা করে লোকসিন বলেছেন, প্যারাসিল জলরাশির ওই অংশে ফিলিপাইন কখনোই সীমারেখা অতিক্রম করে না।
উল্লেখ্য, এই জলরাশিতে ভিয়েতনামেরও দাবি রয়েছে।
২০১৬ সালে প্রেসিডেন্ট রদ্রিগো দুতারে ফিলিপাইনের দায়িত্ব নেয়ার পর যদিও চীনের সঙ্গে দেশটির সম্পর্কের উন্নতি হয়েছে, তারপরও এ বছর এখন পর্যন্ত আঞ্চলিক দ্বন্দ্ব নিয়ে চীনকে এটাই ফিলিপাইনের বড় সতর্কবার্তা।
এদিকে, চীন নতুন করে যে দুটি জলরাশি তাদের বলে দাবি করেছে তা আন্তর্জাতিক আইন অনুযায়ী ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন লোকসিন।
লোকসিন এও বলেন, চীন আমাদের নিকটতম প্রতিবেশী এবং সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার। করোনা উত্তর অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য তাদের অংশগ্রহণ আশা করছি।
মহামারির এই সময়ে সব পক্ষকে পরিমিতি বোধের পরিচয় দিতে এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানান লোকসিন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- বিষয় :
- ফিলিপাইন
- চীন
- চীনের সামরিক মহড়া