এই শ্রাবণে...
জান্নাতুল সুমাইয়া হিমি
আবদুল্লাহ আল মামুন
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৭:২৫
| প্রিন্ট সংস্করণ
ছোটপর্দার দর্শকদের কাছে জান্নাতুল সুমাইয়া হিমি এখন নির্ভরতার আরেক নাম। গত কয়েক বছরে একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে তিনি নিজের অবস্থানকে আরও শক্ত করেছেন। অভিনয়ের ১২ বছরের পথচলায় জনপ্রিয়তার পাশাপাশি নির্মাতা-প্রযোজকদের আস্থাও অর্জন করেছেন এই অভিনেত্রী। ব্যস্ততার শীর্ষে থাকা হিমি মনে করেন, একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি দর্শকের ভালোবাসা। সেই ভালোবাসার কারণেই আপাতত নাটক নিয়েই এগিয়ে যেতে চান তিনি।
২০১৪ সালে ‘রং আরটিভি টোয়েন্টি টোয়েন্টি কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন হিমি। পরে শঙ্কর চন্দ্র পরিচালিত ধারাবাহিক নাটক ‘মোহর আলী’ দিয়ে অভিনয়ে অভিষেক। এরপর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। বিশেষ করে গত কয়েক বছরে তাঁর অভিনীত নাটকগুলো নিয়মিতভাবেই ইউটিউবে কোটি ভিউয়ের ঘরে পৌঁছেছে। ভিউয়ের বিচারে হিমি এখন সবার চেয়ে এগিয়ে থাকা অভিনেত্রী।
তবে অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে নাটকে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীর অভিনয়জীবনের শুরুতেই সিনেমা করে ফেলেছিলেন। রেশমী মিত্র পরিচালিত ‘হঠাৎ দেখা’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এরপরই ফুলস্টপ। আর দেখা যায়নি বড় পর্দায়। তবে সিনেমার প্রস্তাব যে আসে না তা কিন্তু নয়। বলতে গেলে নিয়মিতই আসে। তবে সেগুলো কৌশলে হয়ে ফিরিয়ে দেন তিনি। কারণ হিসেবে হিমি বলেন, এখন নাটকেই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তাঁর ভাষায়, ‘আমার নাটকে অভিনয় করতেই খুব বেশি ভালো লাগে। সিনেমায় অভিনয়ের জন্য যে গভীর অনুভূতি, আবেগ বা ভালোবাসা থাকা দরকার, সেটা আমার মধ্যে কাজ করে না। এ কারণেই সিনেমায় কাজ করার ইচ্ছে নেই।’
তবে সিনেমার সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না এই অভিনেত্রী। তাঁর মতে, প্রত্যাশামাফিক গল্প, চরিত্র এবং মানসম্পন্ন কাজের সুযোগ এলে ভবিষ্যতে বড়পর্দায় ফিরতেও আপত্তি নেই। তিনি মনে করেন, দেশের চলচ্চিত্র এখন অনেকটাই ঈদকেন্দ্রিক হয়ে পড়েছে। বড় বাজেট, শক্তিশালী গল্প ও পরিকল্পনার সমন্বয় ছাড়া এখন সিনেমায় কাজ করা কঠিন। তাই আপাতত নাটকেই নিজের সেরাটা দিতে চান।
হিমির ক্যারিয়ারের আরেকটি আলোচিত দিক তাঁর জুটি। অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে তিনি এখন পর্যন্ত দেড় শতাধিক নাটকে অভিনয় করেছেন। এ কারণে অনেকেই তাদের ছোট পর্দার অন্যতম সফল জুটি বলে মনে করেন। বিষয়টি নিয়ে হিমির মন্তব্য, দর্শকদের এমন ভালোবাসা আনন্দের হলেও তিনি অন্যান্য অভিনেতার সঙ্গেও নিয়মিত কাজ করেছেন। তবে নিলয়ের সঙ্গে সবচেয়ে বেশি কাজ হওয়ার কারণেই এমন ধারণা তৈরি হয়েছে।
দীর্ঘ ক্যারিয়ারে হিমির অভিনয়ের ধরনেও এসেছে পরিবর্তন। একের পর এক ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছেন তিনি। তাঁর মতে, প্রতিটি নতুন চরিত্রই একজন অভিনেতার জন্য নতুন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই নিজেকে আরও পরিণত শিল্পী হিসেবে গড়ে তুলতে চান।
তিনি আরও জানান, সময়ের সঙ্গে তাঁর দায়িত্বও বেড়েছে। আগে শুধু শিডিউল নিয়ে কথা হলেও এখন নির্মাতারা গল্প, চরিত্র এবং উপস্থাপনা নিয়েও তাঁর মতামত জানতে চান। পুরো প্রযোজনার মান আরও ভালো করতে আলোচনায় অংশ নেওয়ার সুযোগটিকে তিনি ইতিবাচকভাবেই দেখেন।
অভিনয়ের এক যুগ পূর্ণ করে হিমি এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে, যেখানে জনপ্রিয়তার চেয়ে দর্শকের আস্থা ধরে রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সেই কারণেই আপাতত বড়পর্দার মোহ নয়, ছোটপর্দার গল্প, চরিত্র আর দর্শকের ভালোবাসাকেই নিজের অভিনয়জীবনের
এই অভিনেত্রী।
- বিষয় :
- বিনোদন