ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নেপালের ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

নেপালের ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল
×

ছবি: দ্যা কাঠমান্ডু পোস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:৪৮ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:৪৫

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার নিরাপত্তা শঙ্কা ও বিরূপ পরিস্থিতির কারণে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার এ ঘটনায়  যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

টিআইএর জেনারেল ম্যানেজার হানসা রাজ পাণ্ডে জানান, মঙ্গলবার দুপুর ১২ টা ৪৫ মিনিট থেকে কোটেশ্বর এলাকায় ধোঁয়ার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। তিনি বলেন, ‘বিমানবন্দর বন্ধ করা হয়নি, ভবিষ্যতেও বন্ধ করা হবে না।’

ধোঁয়া ও নিরাপত্তা সমস্যার কারণে ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না, ফলে ফ্লাইট শুরু করা যাচ্ছে না। নিরাপত্তার কারণে বুদ্ধ এয়ারসহ সমস্ত দেশীয় এয়ারলাইন্সও তাদের সব ফ্লাইট স্থগিত করেছে।

খবর: কাঠমান্ডু পোস্টের

আরও পড়ুন

×