ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ভারতের সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈ করোনায় আক্রান্ত নন

ভারতের সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈ করোনায় আক্রান্ত নন
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ০২:১৮ | আপডেট: ২০ আগস্ট ২০২০ | ০৬:৩১

ভারতের রাম মন্দির মামলার রায় দেওয়া সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈ করোনাভাইরাসে আক্রান্ত নন। তার বরাত দিয়েই ভারতের কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করলেও তিনি তা অস্বীকার করেছেন।

গত ৫ আগস্ট ভারতের সংবাদপত্র ‘পত্রিকা’, টিভি চ্যানেল টিভি নাইন ভারতবর্ষ ও ওয়ান ইন্ডিয়াসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে তার করোনা পজিটিভের খবর দেওয়া হয়। পরে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ‘বুম’ রঞ্জন গগৈর সঙ্গে ফোনে কথা বলে। এ সময় ভারতের সাবেক প্রধান বিচারপতি জানান, তার করোনায় আক্রান্তের খবরটি ঠিক নয়।

২০১৯ সালের ৯ নভেম্বর রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চই রাম মন্দির মামলার ঐতিহাসিক রায় দিয়েছিল।প্রধান বিচারপতির পদ থকে অবসর গ্রহণের পর রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ হন তিনি। বিরোধীরা গগৈয়ের সাংসদ পদে বসার বিষয়টিকে রাম মন্দির মামলার রায় দানের ‘পুরস্কার’ হিসেবে বর্ণনা করেন।

দুঃখপ্রকাশ:

ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে দেশটির সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈ করোনাভাইরাসে আক্রান্ত বলে খবর প্রকাশ করেছিল সমকাল। কিন্তু তা সঠিক ছিল না। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি পাঠকরা বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সমকাল সব সময় সঠিক ও বস্তুনিষ্ঠ খবর দিয়ে আসছে। ভুলের ব্যাপারে ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকবো।

আরও পড়ুন

×