করোনায় আক্রান্ত প্রণব মুখোপাধ্যায়
প্রণব মুখোপাধ্যায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০৩:৩২ | আপডেট: ১০ আগস্ট ২০২০ | ০৩:৫৩
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। টুইট করে নিজেই একথা জানিয়েছেন তিনি।
সোমবার টুইটারে তিনি লেখেন, অন্য একটা কাজে হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করিয়েছি। আমার রিপোর্ট পজিটিভ এসেছে।
গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। খবর এনডিটিভির
জানা গেছে, বছর ছয়েক আগে হৃদযন্ত্রে ব্লকেজের সমস্যা দেখা দেওয়ার পর থেকেই প্রণব মুখোপাধ্যায় নিয়মিত চিকিৎসকেদের পর্যবেক্ষণে থাকেন। সেই সংক্রান্ত শারীরিক পরীক্ষার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই তার করোনা পরীক্ষা করা হয়।
তার সংক্রমণের খবর পাওয়ার পর আরোগ্য কামনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ রাজনীতিবিদরা।
এ পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ লাখেরও বেশি মানুষ আর মারা গেছেন ৪৪ হাজার ৩৮৬ জন।
- বিষয় :
- ভারত
- প্রণব মুখোপাধ্যায়
- করোনার প্রাদুর্ভাব