ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আসক্তি তৈরির মামলায় ইউটিউব, ইনস্টাগ্রামকে বড় জরিমানা

আসক্তি তৈরির মামলায় ইউটিউব, ইনস্টাগ্রামকে বড় জরিমানা
×

আদালতের রায়ের পর প্রতিক্রিয়া জানান সামাজিক মাধ্যমে ভুক্তভোগীর স্বজনরা। বুধবার লস অ্যাঞ্জেলেসে। ছবি: এএফপি

বিবিসি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ২০:৩৪ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ | ২০:৩৮

বিশ্বের জনপ্রিয় দুটি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে হওয়া একটি মামলার রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের জুরি বোর্ড। রায়ে বলা হয়েছে, এই অ্যাপগুলো আসক্তি তৈরি করে এবং এগুলোকে পরিকল্পিতভাবে সেরকম করে বানানো হয়েছে।

প্ল্যাটফর্ম দুটির মালিকরা অ্যাপ ব্যবহারকারী শিশুদের সুরক্ষায় অবহেলা করেছেন বলেও বুধবার দেওয়া রায়ে উল্লেখ করা হয়েছে। রায়টির ফলে টেক জায়ান্ট গুগল ও মেটাকে এখন কেইলি নামের এক তরুণীকে ক্ষতিপূরণ হিসেবে ৬০ লাখ ডলার দিতে হবে।

কেইলির অভিযোগ ছিল, এই প্ল্যাটফর্মগুলো তাঁর মধ্যে বডি ডিসমর্ফিয়া (নিজের চেহারা নিয়ে হীনম্মন্যতা), বিষন্নতা এবং আত্মহত্যার চিন্তার জন্ম দিয়েছে।

রায়ের পর উভয় কোম্পানিই আপিলের পরিকল্পনা করছে। মেটা দাবি করেছে, কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সংকটের জন্য এককভাবে কোনো অ্যাপ দায়ী হতে পারে না। আর গুগলের দাবি, ইউটিউব কোনো সামাজিক মাধ্যম নয়।

যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির আইনের অধ্যাপক মেরি ফ্র্যাঙ্কসের মতে, এই রায়ের অর্থ হলো- ‘অব্যাহতির দিন শেষ হয়ে গেছে’। সামাজিক মাধ্যমের জন্য এই রায় কতটা যুগান্তকারী তা ভাষায় প্রকাশ করা কঠিন। আপিল ও অন্য আইনি প্রক্রিয়া হয়তো চলবে, কিন্তু যাই ঘটুক না কেন এটি (রায়) খাতটির পুরো চিত্র বদলে দেবে।

আরও পড়ুন

×