লেবাননের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবে ইসরায়েল
প্রয়াত হাসান নাসরাল্লাহর ছবি সম্বলিত পতাকা হাতে সরকাবিরোধী বিক্ষোভ করেন হিজবুল্লাহর সমর্থকরা। বৃহস্পতিবার বৈরুতে। ছবি: এএফপি
ডয়চে ভেলে
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ | ১৭:৩৪
লেবাননে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, বৈরুতের সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য তিনি তাঁর মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন।
নেতানিয়াহুর অফিস থেকে একটি বিবৃতিতে জানানো হয়, ‘লেবানন লাগাতার ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ করেছে। এই পরিস্থিতিতে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার মন্ত্রিসভাকে আলোচনার উদ্যোগ নিতে বলেছি।’ হিজবুল্লাহকে দুর্বল করেই দুই দেশের মধ্যে শান্তি স্থাপন সম্ভব বলে জানিয়েছেন নেতানিয়াহু।
অন্যদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, সম্পূর্ণ অস্ত্রবিরতিই আলোচনার একমাত্র শর্ত হতে পারে। তাদের নেতা আলী ফায়াদ বলেছেন, আলোচনায় বসার আগে লেবাননের উচিত অস্ত্রবিরতি দাবি করা। তিনি আরও জানান, ইসরায়েলকে লেবাননের সীমান্ত থেকে সেনা সরাতে হবে যাতে সাধারণ মানুষ নিজের বাড়িতে ফিরতে পারে।
