লন্ডনের সড়কে দুই ইহুদিকে ছুরিকাঘাত, হামলাকারী গ্রেপ্তার
ঘটনাস্থল ঘিরে রেখেছে লন্ডন পুলিশ। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ২০:২৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ | ২০:৪৫
যুক্তরাজ্যের উত্তর লন্ডনের রাস্তায় সাধারণ ইহুদিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই ইহুদি গুরুতর আহত হয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার লন্ডনের ইহুদি অধ্যুষিত গোল্ডার্স গ্রিন এলাকায় হামলার ঘটনাটি ঘটে। পরে ইহুদি নিরাপত্তা গোষ্ঠী ‘শোমরিম’-এর সহায়তায় পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করে। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনাকে ‘অত্যন্ত ভয়াবহ’ আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন। গত কয়েক সপ্তাহে লন্ডনে ইহুদিদের স্থাপনায় একাধিক অগ্নিসংযোগের ঘটনার পর ছুরিকাঘাতের এই ঘটনা ঘটল।
এর আগে, গত বছরের অক্টোবরে যুক্তরাজ্যের উত্তরাঞ্চলীয় শহর ম্যানচেস্টারে একটি সিনাগগে (ইহুদিদের উপাসনালয়) হামলায় দুজন নিহত হন। সেখানে হামলাকারীও প্রাণ হারান।
- বিষয় :
- যুক্তরাজ্য
- লন্ডন
- হামলা
