ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের
×

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

দ্য গার্ডিয়ান

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৭:৫৬ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ১৮:০০

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে একমত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিউইয়র্ক পোস্টে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা কোনোভাবেই তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না। তারা ইতোমধ্যে এ বিষয়ে একমত হয়েছে।’

এই দাবির বিষয়ে আরও বিস্তারিত জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তারা এতে রাজি হয়েছে। অবশ্য তারা তাদের মন পরিবর্তনও করতে পারে। তবে এটি এমন একটি বিষয় ছিল যাতে তাদের রাজি হতেই হতো। এটাই ছিল সবচেয়ে বড় বিষয়।’

ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার ক্ষেত্রে পরমাণবিক অস্ত্রের বিষয়টি দীর্ঘদিন ধরে বিবাদের কারণ হয়ে আছে।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসের এক শুনানিতে বলেন, পারমাণবিক কর্মসূচির যে বিষয়গুলো নিয়ে ইরান এক মাস আগেও কথা বলতো না, তারা এখন সেসব বিষয়ে আলোচনা করতেও রাজি হয়েছে।

আরও পড়ুন

×