ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ববাজারে তেলের দাম ১০৮ ডলার ছাড়াল 

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ববাজারে তেলের দাম ১০৮ ডলার ছাড়াল 
×

ছবি- আনাদোলু এজেন্সি

আল জাজিরা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৪১ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৪২

মধ্যপ্রাচ্যে নৌপথে চলমান অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৬৮ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৪৫ ডলারে লেনদেন হয়।

রয়টার্স জানায়, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে একের পর এক হামলার ফলে জ্বালানি সরবরাহ দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে তেলের দাম মে মাসের মাঝামাঝির পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে থাকবে।

এদিকে বৃহস্পতিবার ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের তেলের দামই ৬ শতাংশের বেশি বেড়েছিল।

আরও পড়ুন

×